ঢাকা      শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

গণতন্ত্র ধ্বংসের জন্য বিভিন্ন চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

IMG
07 November 2025, 3:25 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আবারও গণতন্ত্র ধ্বংস করার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে। তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এই দিনটি পালনের মাধ্যমে আমরা একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাবো।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা জাতির অগ্রগতির এক গুরুত্বপূর্ণ মোড়। এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে নস্যাৎ করে দেয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশকে একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় রূপান্তরিত করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। মির্জা ফখরুল উল্লেখ করেন, মাত্র চার বছরের শাসনামলে জিয়াউর রহমান রাষ্ট্র এবং অর্থনীতি উভয় ক্ষেত্রেই বড় পরিবর্তন এনেছিলেন।

বিএনপি জামায়াতের আলোচনা প্রস্তাবে অংশগ্রহণ করবে কি না, জানতে চাইলে তিনি বলেন, গত রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের অবস্থান এরই মধ্যে স্পষ্ট করা হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন