ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় নেয়া হয়েছে

IMG
07 November 2025, 6:45 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে হেলিকপ্টারে তাকে চট্টগ্রাম থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

তিনি বলেন, এরশাদ উল্লাহ বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তার অবস্থা কিছুটা উন্নতি হলে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেন।

গত বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদের চালিতাতলি এলাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এরপর তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা নিহত হন। এছাড়া বিএনপির কয়েকজন কর্মী আহত হন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন