ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

হানিফের শ্যালক ফয়েজসহ গ্রেফতার ৬

IMG
07 November 2025, 8:59 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের শ্যালক কাজী ফয়েজ মাহমুদসহ ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন: খুলনা জেলার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ (৫২), মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর উত্তর যুবলীগের ২৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মো. শাহাদাত হোসেন (৪৪), চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মো. খান জাহান আলী কালু পাটোয়ারী (৫৫), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মশিউর রহমান (৩২), মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলিম আল তারিফ (২৮) ও আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান (৪৫)।

আজ শুক্রবার (৭ নভেম্বর) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে ডিবি-তেজগাঁও বিভাগ রাত ৯টা ৩০ মিনিটের দিকে তেজগাঁও থানার মনিপুরিপাড়া এলাকা থেকে মো. শাহাদাত হোসেনকে গ্রেফতার করে। একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খিলগাঁও থানার নন্দীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মো. খান জাহান আলী কালু পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। এছাড়া রাত ৮টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকা থেকে মো. মশিউর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।

অন্যদিকে, রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে কাজী ফয়েজ আহমেদ এবং রাত ১১টা ৪৫ মিনিটে ডেমরা থানা এলাকা থেকে মো. টিপু সুলতানকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে লালবাগ থানা এলাকা থেকে আলিম আল তারিফকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন