ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

দেশের সংকটে জিয়া পরিবারই জনগণের পাশে দাঁড়িয়েছে: জাভেদ মাসুদ মিল্টন

IMG
08 November 2025, 1:43 PM

মেহেরপুর, বাংলাদেশ গ্লোবাল: যখনই এই দেশ-জাতি সংকটে পড়েছে, তখনই একমাত্র জিয়া পরিবার জীবন বাজি রেখে জনগণের পাশে দাঁড়িয়েছে। স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের হাত থেকেও দেশ ও জনগণকে রক্ষা করেছিলেন বেগম খালেদা জিয়া। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার মেহেরপুরের গাংনীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন