ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

লাকসামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

IMG
08 November 2025, 2:00 PM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার লাকসামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে লাকসাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। তিনি বলেন, 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দিন। এই দিনের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”

পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক পৌর কাউন্সিলর ইসমাইল হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন