ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

রাজধানীর সুত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

IMG
10 November 2025, 2:45 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাঈদ মামুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাঈদ মামুনকে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই হাফিজ বলেন, ‘আমার ভাই তারিক সাঈদ মামুন একজন সাধারণ মানুষ। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। কারা বা কেন তাকে হত্যা করেছে, আমরা জানি না।’

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, ‘সকাল ১১টার দিকে হাসপাতালের সামনের রাস্তায় হঠাৎ গুলির শব্দ শুনি। বাইরে গিয়ে দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘নিহতের পরিচয় তখন কেউ জানতো না। কে বা কারা গুলি করেছে, সেটাও বলতে পারছি না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সুত্রাপুর থানাকে জানানো হয়েছে।

সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আজ সকাল ১০টা ৫৩ মিনিটে ঘটনাটি ঘটে। পরে আহত ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে সেই ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন