ঢাকা      শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

এই সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে: আব্দুল্লাহ মো. তাহের

IMG
14 November 2025, 3:15 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, এই সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে গুরুত্বহীন করে ফেলেছে। আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এই সরকার একটি দলকে ক্ষমতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটারও তীব্র সমালোচনা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। নির্বাচনের আগে আলাদা দিনে গণভোটের তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে নাম উল্লেখ না করে সরকারের তিনজন উপদেষ্টার অপসারণ দাবি করেন তিনি। সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এই তিনজন উপদেষ্টার নাম আট দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হবে। দাবি আদায় না হলে আগামী ১৬ নভেম্বর পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন