ঢাকা      শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

গণভোট ইস্যুতে দলগুলোর সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিত: মুজিবুর রহমান

IMG
15 November 2025, 11:59 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গণভোট নিয়ে একপেশে সিদ্ধান্ত নেয়া যাবে না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা না করে একপাক্ষিকভাবে সমাধান করার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সরকারকে এখনই সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্যথায় দেশে অচল অবস্থার তৈরি হতে পারে। এমনটা হলে এর দায় সরকারকেই নিতে হবে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, শ্রম আইন সংস্কারের সুপারিশগুলোর বাস্তবায়ন না হওয়ার শঙ্কা রয়েছে। সুপারিশ বাস্তবায়নে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। সংস্কার কাজে সবার আগে দেশের শ্রমিকদের গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন