ঢাকা      শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

প্রবাসী ফুটবলারকে নিয়েই বাংলাদেশে ভারত

IMG
16 November 2025, 2:00 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ১৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচে অংশ নেওয়ার জন্য শনিবার সন্ধ্যায় ঢাকায় এসেছে ভারতীয় ফুটবল দল। ভারতের ২৩ সদস্যের দলে ডাকা হয়েছে উইলিয়ামসকে। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০১৯ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন। সম্প্রতি তাকে নাগরিকত্ব দিয়েছে ভারত।

তবে আন্তর্জাতিক ফুটবলে ভারতকে প্রতিনিধিত্ব করার আগে ফুটবলের বৈশ্বিক কর্তৃপক্ষ ফিফা এবং এশিয়ান ফুটবল সংস্থা এএফসির অনুমোদনও লাগবে। সেই অনুমোদন আসার আগেই উইলিয়ামসকে বাংলাদেশ সফরের দলে ডেকেছেন ভারতের প্রধান কোচ খালিদ জামিল।

বাংলাদেশ ম্যাচের দলে ডাক পেলেও উইলিয়ামসের ম্যাচ খেলা এখনো নিশ্চিত নয়। কারণ ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকে অনাপত্তিপত্র এবং ফিফা ও এএফসির অনুমোদন এখনো পায়নি এআইএফএফ। উইলিয়ামস ২০২৩ সাল থেকে ভারতে অবস্থান করে সেখানকার বেঙ্গালুরুর এফসিতে খেলছেন।

মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে। এ বছরের মার্চে দুই দলের লড়াই গোলশূন্য সমতায় শেষ হয়েছিল।

বাংলাদেশ ম্যাচের জন্য ভারতের দল: গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল; আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইয়ুমনাম, হিমিংথান্মাওইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান; ব্রিশন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, মাকারতন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম; এডমুন্ড লালরিন্দিকা, লাল্লিয়াঞ্জুলা ছাংতে, মোহাম্মদ শানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন