ঢাকা      শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

IMG
16 November 2025, 2:12 AM

লক্ষ্মীপুর, বাংলাদেশ গ্লোবাল: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জে মোস্তফার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক। নিহত আবুল কালাম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে।

আবুল কালামের বিরুদ্ধে মাদক কারবারির অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহের পাশে গুলির খোসা পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, আবুল কালামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন