ঢাকা      শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

ঘরে ঘরে চাকরির কথা বলে লা'শ উপহার দিয়েছিলো আওয়ামী লীগ: ইশরাক হোসেন

IMG
16 November 2025, 2:25 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে, ঘরে ঘরে লা'শ উপহার দিয়েছে। ঘরে ঘরে গু'ম দিয়েছে। আর এই আওয়ামী লীগই বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয়নি।

ইশরাক হোসেন বলেন, ভবিষ্যতে যারাই সরকার কিংবা বিরোধী দলে যাবে, সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি। গণতন্ত্রকামী দল একসাথে থাকলে বহিঃশ'ত্রু হাম'লা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৫ নভেম্বর) অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবাষিকী উপলক্ষ্যে বংশাল থানাটর ৩৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ান ইলেভেন সরকার ও আওয়ামী দুঃ'শাসনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ২০০৮ সালের পাতা'নো নির্বাচন ছিল ভারতের সাথে আঁ'তাত করার সরকার। যারা বাংলাদেশকে কর'দ রাজ্যে পরিণত করেছিল। পিলখানায় নির্ম'ম হ'ত্যাকাণ্ড ঘটিয়ে সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছিল।

ইশরাক হোসেন বলেন, চরম মানবাধিকার লঙ্ঘ'ন করে ক্ষমতায় আটকে ছিল আওয়ামী লীগ। জনগণকে দা'স মনে করতো।

৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বংশাল থানা বিএনপির আহবায়ক তাজ উদ্দিন আহমেদ ও বংশাল থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মামুন আহমেদ। এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন