ঢাকা      শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

পাকিস্তানের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ

IMG
16 November 2025, 11:59 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্লে-অফ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। রেজাউল করিম বাবুর দল হেরেছে ১০-৩ গোলে। পাকিস্তানের হয়ে হ্যাটট্রিকসহ ৬ গোল করেছেন সুফিয়ান খান। তিন ম্যাচে বাংলাদেশ মোট হজম করেছে ২৬ গোল, দিয়েছে ৫টি। স্বাগতিকরা শেষ অবধি হলো হোয়াইটওয়াশ।

আজ রোববার প্রথম কোয়ার্টারে শুরুটা ভালো করেছিল দু'দল। প্রথম থেকে সমানতালে লড়ে যাওয়া বাংলাদেশ খেই হারায় অষ্টম মিনিটে। প্রথম পেনাল্টি কর্নার পায় পাকিস্তান, গোল করেন সুফিয়ান খান। দশম মিনিটে আবারও পেনাল্টি কর্নার আদায় করে অতিথিরা, এবারও সুফিয়ানের গোল। ১৫ মিনিটে তৃতীয় পেনাল্টি কর্নারে গোল করে ৩-০ বানান রেহমান আব্দুল।

দ্বিতীয় কোয়ার্টারে শুরুতেই স্কোর করে পাকিস্তান। পেনাল্টি কর্নার গোলে হ্যাটট্রিক করেন সুফিয়ান। এসময় প্রথম গোলটি আসে বাংলাদেশের, রাকিবুল হাসানের আক্রমণে নিজেদের জালে বল জড়ান অতিথিদের আরশাদ লিয়াকত। ব্যবধান দাঁড়ায় ৪-১। এই কোয়ার্টারে ১৪ মিনিটে আবারও পেনাল্টি কর্নারে গোল করে ৫-১ বানান সুফিয়ান।

তৃতীয় কোয়ার্টারে চতুর্থ মিনিটে পেনাল্টি কর্নারে গোল আদায় করে পাকিস্তান। গোল করেন সেই সুফিয়ান, ৬-১ হয়। নবম মিনিটে পেনাল্টি কর্নারে গোল এনে ৭-১ করেন নাদিম আহমেদ। এই কোয়ার্টারে ১৪ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেন রাকিবুল হাসান। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান হয় ৭-২।

চতুর্থ কোয়ার্টারে সপ্তম মিনিটে গোল করেন অতিথিদের ওয়ালিদ রানা। পাকিস্তান মিনিট তিনেক গোলকিপার ছাড়াই খেলে এসময়। অষ্টম মিনিটে পরপর তিনটি পেনাল্টি কর্নার পেয়ে গোল পায়নি পাকিস্তান। ১১ মিনিটে পেনাল্টি কর্নারে নিজের ষষ্ঠ গোলটি করেন সুফিয়ান। ১২ মিনিটে বাংলাদেশ প্রথম পেনাল্টি কর্নার পায়, গোল করেন আশরাফুল ইসলাম। ১৩ মিনিটে পেনাল্টি কর্নারে ব্যবধান ১০-৩ করেন অতিথিদের রেহমান আব্দুল।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন