ঢাকা      মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

IMG
06 December 2025, 11:51 PM

টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে দেশটির জিম্বাবুয়ে সীমান্ত লাগোয়া লিমপোপো শহরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোরাইল গ্রামের আমিনুল ইসলাম সিদ্দিক (৪৫) বলে জানিয়েছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, আমিনুল প্রায় ১৫ বছর আগে জীবিকার উন্নতির জন্য দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তিনি জিম্বাবুয়ে সীমান্তবর্তী লিমপোপো শহরে 'আকাশ সুপারশপ' নামে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করতেন। শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে ঢুকে খুব কাছ থেকে মাথায় ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

আমিনুল এক ছেলে ও দুই মেয়েসহ স্ত্রীকে রেখে গেছেন। নিহতের চাচাতো ভাই মিল্টন সিদ্দিক বলেন, 'প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে এক সপ্তাহের মধ্যে আমিনুলের মরদেহ বাংলাদেশে আনা হবে।' এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, 'এখনো পুলিশ কোনো তথ্য পায়নি।'

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন