সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে সংসদীয় দলের সভা কক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকে তাঁকে বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। - 17 February 2026, 11:50 AM
প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। - 17 February 2026, 11:19 AM
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। - 14 February 2026, 8:42 PM
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে গুলশান মডেল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটদান শেষে রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্রে ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এসময় তিনি ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে কথা বলেন। - 12 February 2026, 6:54 PM
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। - 12 February 2026, 10:17 AM
রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। - 12 February 2026, 10:23 AM
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেন। - 10 February 2026, 10:38 PM
রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১৪ আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। - 08 February 2026, 11:59 PM
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত ঢাকা-১৫ আসনের বাইতুস সালাহ মসজিদ থেকে গণসংযোগ শুরু করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। - 08 February 2026, 11:59 PM