ঢাকা      রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

আফগান বাহিনীর ২৯৭ জন নিহত: দাবি পাকিস্তানের

IMG
28 February 2026, 6:36 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আফগান বাহিনীর ২৯৭ জন নিহত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একজন মুখপাত্র বলেছেন, পাকিস্তানের অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন নিহত হয়েছে। এছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। দেশটির ২৯টি স্থানে হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।

টোলো নিউজের বরাত দিয়ে আল জাজিরা এ কথা জানিয়েছে। এর আগে, পাকিস্তানের আইএসপিআর জানিয়েছিল, ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন