ঢাকা      রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে: ধর্মমন্ত্রী

IMG
28 February 2026, 11:03 PM

কাজী শরীফ, বাংলাদেশ গ্লোবাল: সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আজ শনিবার রাতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

ধর্মমন্ত্রী বিমানবন্দর পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি আটকে পড়া যাত্রীদের সাথে কথা বলেন, তাদের উদ্বেগের কথা শোনেন এবং এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন।

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণই সরকারের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত তাদের যাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় অব্যাহত রয়েছে। সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান ধর্মমন্ত্রী।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। আম্মান, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা ও বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক ওমরাহ যাত্রী আটকে পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যাত্রীদের তথ্য প্রদান করতে কাজ করে যাচ্ছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন