ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমা হামলার প্রতিবাদে ষষ্ঠ দফায় পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ কথা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, আইআরজিসি ইসরাইল এবং এ অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে।
আইআরজিসি'র দাবি, এ অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরাইলের তেল নফ বিমান ঘাঁটি, তেলআবিবে ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ ও একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী পর্যায়ক্রমে প্রতিশোধের আরও একটি ভিন্ন ও ‘কঠোর পদক্ষেপ’ বাস্তবায়ন করবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com