ঢাকা      সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত

IMG
01 March 2026, 3:18 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রহিম মৌসাভি নিহত হয়েছেন। ইরানি টেলিভিশন জানিয়েছে, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রহিম মৌসাভি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্যান্য কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারের সঙ্গে নিহত হয়েছেন।

গতকাল শনিবারের ওই হামলায় নিহতদের তালিকায় মৌসাভির নামের সঙ্গে আরও রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান আলী শামখানি।

ইরানের টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, তাঁরা “একটি প্রতিরক্ষা পরিষদের বৈঠকের সময়” নিহত হন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন