ঢাকা      রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

IMG
01 March 2026, 4:06 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতের সাথে লেনদেন, যাতায়াত, সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। আমাদের সঙ্গে সৌহার্দ্য পরিবেশ বজায় থাকবে। সীমান্ত হত্যার বিষয়ে কথা হয়েছে। সীমান্ত নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী আলোচনা করবে। আজ রোববার (১ মার্চ) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাবাহিনী কতোদিন মাঠে থাকবে; এখনো সিদ্ধান্ত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক হবে। তারপর সিদ্ধান্ত। তবে তাদের মাঠ থেকে তুলতে হবে। র‌্যাব সংশোধনের চিন্তাভাবনা আছে।

তিনি আরও বলেন, পুলিশ হত্যার বিচার নিয়ে মন্ত্রী হিসেবে এর আগে কোন বক্তব্য দেইনি। মহাসচিব সাহেব কি বলেছেন, আমি জানি না। জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। সে অনুযায়ী ব্যবস্থা নেবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ হাজারের মতো অস্ত্র জমা হয়নি। সেগুলোর ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সেবা উন্নত করার কথা হয়েছে। ২৭টি জেলায় ফায়ার সার্ভিসের সেবা নাই। এই বিষয়ে একটি প্রকল্প নিতে বলা হয়েছে। নিয়োগ নিয়ে কোন দুর্নীতি মেনে নেয়া হবে না বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন