ঢাকা      রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

IMG
01 March 2026, 9:54 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে সেফ সিটি বাস্তবায়ন ও ডাটাবেজ রেজিস্ট্রেশন বিষয়ক সহযোগিতা নিয়ে তাঁরা আলোচনা করেন।

এছাড়াও বৈঠকে সন্ত্রাস দমন ও দু’দেশের পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর, অপরাধী বা বন্দি বিনিময়, ড্রোন খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী পাক হাইকমিশনারকে স্বাগত জানান। স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর নতুন দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান ইমরান হায়দার।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন