ঢাকা      সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৩১

IMG
02 March 2026, 1:15 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লেবাননে ইসরাইলের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১৪৯ জন আহত হয়। আজ সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৈরুতের দক্ষিণ-পূর্বের শহরতলি ও দক্ষিণ লেবাননে ইসরাইলি অভিযানে হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ৩১ নাগরিক নিহত এবং ১৪৯ নাগরিক আহত হয়েছেন।

ইসরাইলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর লেবাননে এ হামলা হয়। লেবাননে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছে ইসরাইল।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন