ঢাকা      সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপসাগরীয় তিন দেশের মন্ত্রীর ফোনালাপ

IMG
02 March 2026, 8:55 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি এবং বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমি কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোন পেয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় মূলত ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি আরও বলেন, তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।

তিনি জানান, সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং বিদেশে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন