ঢাকা      বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

কুয়েতের মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

IMG
03 March 2026, 1:52 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কুয়েতের মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, চলমান “আঞ্চলিক উত্তেজনা”র কারণে দূতাবাসটি “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত” বন্ধ থাকবে। দূতাবাস আরও জানিয়েছে, “আমরা সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছি”।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের “গুরুতর নিরাপত্তা ঝুঁকি”র কারণে বাণিজ্যিক উপায়ে অবিলম্বে দেশত্যাগের আহ্বান জানায়।

সোমবার কুয়েতে “ভুল করে চালানো গুলিতে” যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাতে দু'টি ড্রোন হামলার পর কুয়েতে দূতাবাস বন্ধের এই ঘোষণা এলো।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন