ঢাকা      বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

যুক্তরাষ্ট্রকে দ্রুত কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

IMG
04 March 2026, 8:51 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে ইরান সংকটের সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

যুদ্ধ কবে বন্ধ হবে—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, যুদ্ধ বন্ধ এখন শুধু যুক্তরাষ্ট্রের হাতে নেই, এমনকি দেশটির একার সিদ্ধান্তও নয়। তবে বাংলাদেশের মতো দেশের জন‍্যে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে, তা বহন করা অসম্ভব।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে ইরান সংকটের সমাধান করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।

তিন দিনের সফরের দ্বিতীয় দিন আজ বুধবার শুরুতে পল কাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনা করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে সাক্ষাৎ করেন পল কাপুর। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁর সফর উপলক্ষে আয়েজিত নৈশভোজে অংশ নেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে হুটহাট করে বাণিজ্য চুক্তি করা হয়েছে—এ কথা সঠিক নয়। বরং এনসিপি ও জামায়াতে ইসলামী—দুই দলের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন