ঢাকা      শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ইসরাইলে ইরানের মিসাইল হামলা

IMG
07 March 2026, 6:09 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ইরান থেকে নতুন করে মিসাইল ছোড়া হয়। প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত তিন দফায় মিসাইল হামলা চালানো হয়েছে ইসরাইলের দিকে।

নতুন এই হামলার পর ইসরাইলের মধ্যাঞ্চল ও দখলকৃত পশ্চিম তীরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলাকে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন