ঢাকা      সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো সরকার

IMG
08 March 2026, 9:36 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাজ্য ও মেক্সিকোসহ পাঁচ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সরকার। তাদের ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে। এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্ত্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন