ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে দেশটির নব-নির্বাচিত সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রতি আনুগত্যের গণ-শপথ অনুষ্ঠান চলছে। তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, আজ সোমবার স্থানীয় সময় বিকেল তিনটায় সারা ইরানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে দেশটির নব-নির্বাচিত সর্বোচ্চ নেত মুজতবা খামেনওর প্রতি আনুগত্যের গণ-শপথ অনুষ্ঠান শুরু হয় তেহরানের ইনকিলাব ময়দান চত্ত্বরে। একই অনুষ্ঠান চলছে সারা ইরানের নানা শহর ও প্রদেশগুলোতে।
ইরানি জনগণ এই অনুষ্ঠানগুলোতে হাতে ইরানের পতাকা ছাড়াও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামনির ছবি এবং ইসলামী বিপ্লবের নতুন নেতার প্রতিকৃতি তুলে ধরেন। তারা শ্লোগান দেন, ‘আল্লাহু আকবার, খামেনি রাহবার'।
এইসব অনুষ্ঠানে যোগদানকারী ইরানি জনগণ উচ্চস্বরে এই ঘোষণাও দিচ্ছেন যে, তারা আত্মসমর্পণ করবেন না এবং শত্রুরা আবারও ভুল হিসাব-নিকাশের শিকার হয়েছে ও পরাজয়ের তিক্ত স্বাদ অনুভব করছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com