ঢাকা      মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা

IMG
10 March 2026, 2:47 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ ইরানের উপকূল দিয়ে পাঠাতে হচ্ছে৷ রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাঙ্কারগুলো এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলাচল করতে না পারায় উৎপাদকদের মজুদ ফুরিয়ে গেছে৷ পাম্পিং বন্ধ করতে বাধ্য হচ্ছে তারা৷ এর ফলে সোমবার সৌদি আরব দু'টি তেলক্ষেত্রে উৎপাদন বন্ধ করে দেয়৷ দ্রুতই এর প্রভাব পড়ে তেলের বাজারে৷

সোমবার একসময় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৮.৪% বেড়ে ১০০.৫৪ ডলারে দাঁড়ায়৷ অবশ্য এই তেলের দাম সোমবারই এক পর্যায়ে ১১৯.৫০ ডলারে পৌঁছেছিল৷ পরে দাম আবার কিছৃটা কমে আসে৷

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন