ঢাকা      মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম

IMG
10 March 2026, 7:59 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মোঃ আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোঃ গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ বঞ্চনার শিকার আমিনুল ইসলাম ২০২১ সালের ৩০ ডিসেম্বর যুগ্ম সচিব হিসেবে অবসরে যান। সে সময় তিনি জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব ছিলেন। পরবর্তীতে বিগত অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পান আমিনুল ইসলাম।

দীর্ঘ কর্মজীবনে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহীর চারঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা, বগুড়ার এনডিসি এবং খুলনা জেলায় সহকারী কমিশনার ছিলেন। শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ২০০৫ সালে তাঁকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা পুরস্কার প্রদান করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মানসহ স্নাতকোত্তর করেছেন। তাঁর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কুপতলায়। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের জনক।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন