ঢাকা      শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের হট্টগোল, ওয়াক আউট

IMG
12 March 2026, 4:30 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধী দলের সদস্যরা উঠে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চকণ্ঠে এর বিরোধিতা করেন। পরে স্পিকার তাদের ধৈর্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার অনুরোধ জানান।

এসময় রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করার পরও তারা বসে থেকে প্ল্যাকার্ড উঁচিয়ে প্রতিবাদ জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করার পরও বিরোধীরা দাঁড়িয়ে উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে বিরোধীরা ওয়াক আউট করেন।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আগে থেকেই আপত্তি তুলেছিল। সংসদে কোনো বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা কোনো সদস্য ইচ্ছাকৃতভাবে সংসদ কক্ষ ত্যাগ করলে তাকে ‘ওয়াক আউট’ বলা হয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন