ঢাকা      শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

মার্কিন জ্বালানিবাহী বিমানের চার ক্রু নিহত

IMG
13 March 2026, 4:43 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম। বিমানটিতে ছয়জন ক্রু সদস্য ছিলেন।

মার্কিন সেনাবাহিনী বলছে, 'প্রতিকূল পরিবেশ বা শত্রুর গোলাগুলির কারণে নয়', এটি একটি মারাত্মক দুর্ঘটনা। আজ শুক্রবার সকালে এক্স-এ প্রকাশিত এক পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, "বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।" সেন্টকম বলছে, পরিস্থিতি তদন্ত করা হচ্ছে এবং "বিমানের ক্ষতি শত্রুপক্ষের গুলির কারণে হয়নি।"

বৃহস্পতিবার সন্ধ্যায় কেসি-১৩৫ জ্বালানিবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর জানায় সেন্টকম। এছাড়া এই ঘটনার সময় কাছেই থাকা অন্য বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেও জানানো হয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন