ঢাকা      শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

মালদ্বীপে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু

IMG
13 March 2026, 7:26 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মালদ্বীপের অদূরে দিগুড়া আইল্যান্ডে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও দু’জন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় একটি কনস্ট্রাকশন কোম্পানির গেস্ট হাউজে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য দেশটির রাজধানী মালেতে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন: তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দু’জন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

জানা গেছে, অগ্নিকাণ্ডে গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ ওই আইল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, ঘটনাস্থলে খোঁজ নিতে হাইকমিশনের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এ দুর্ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন