ঢাকা      শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

IMG
14 March 2026, 4:28 PM

গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি কারামুক্ত হন।

কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনিস আলমগীরের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র একদিন আগেই কারাগারে পৌঁছায়। সেগুলো যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে তাঁকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।

এর আগে, গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আদালত আনিস আলমগীরকে জামিন দেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা দু'টি মামলাতেই তিনি জামিন পান। তাঁর আইনজীবী তাসলিমা জাহান জানান, উভয় মামলায় জামিন পাওয়ায় তাঁর মুক্তিতে আর কোনো আইনগত বাধা ছিল না।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৫ ডিসেম্বর তাঁকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরে ওই মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আনিস আলমগীরকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ উচ্চ আদালত তাঁকে জামিন দেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন