ঢাকা      বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
শিরোনাম

সাবেক এমপি জি এম ফজলুল হক আর নেই

IMG
18 March 2026, 1:00 AM

চাঁদপুর, বাংলাদেশ গ্লোবাল: চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্লা সেলিম সাংবাদিকদের বলেন, ‘বার্ধক্যজনিত রোগে তিনি (জি এম ফজলুল হক) মারা গেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।’

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডি গ্রামে ১৯৪৭ সালে ১০ মে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়েসহ বহু রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়, বন্ধু রেখে গেছেন। জি এম ফজলুল হক বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ক্রমান্বয়ে রাজনীতিতে চলে আসেন। আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন