ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে মোদি বলেছেন, ''আমি আমার ভাই আল নাহিয়ানকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছি। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমিরাতের উপর আক্রমণের নিন্দা করেছি। এই হামলায় নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে। নাগরিক পরিকাঠামো ধ্বংস হয়েছে।''
নরেন্দ্র মোদি বলেছেন, ''হরমুজ প্রণালী দিয়ে সব জাহাজ যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, সেই বিষয়টি নিয়ে আমরা একমত হয়েছি। আমরা এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও সুস্থিতি ফেরানোর জন্য একসঙ্গে কাজ করে যাবো।''
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com