ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দু'দিন আগেই ইসরাইল দাবি করেছিল, ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করা হয়েছে। ইরান তা স্বীকার করে নিয়েছে। বুধবার দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেি জানিয়েছেন, লারিজানির মৃত্যু বৃথা যাবে না। যারা এ কাজ করেছে, তাদের এর খেসারত দিতে হবে। ইরান এর বদলা নেবে।
শুধু লারিজানি নয়, ইসরাইল দাবি করেছে, আরেকটি বিমান হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের মৃত্যু হয়েছে। ইরান এই মৃত্যুর সত্যতাও স্বীকার করেছে।
বুধবার থেকে ইরান নতুন করে মিসাইল আক্রমণ শুরু করেছে। ইসরাইল লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মধ্য় ইসরাইলে এক বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, বৈরুতে ইসরাইল পাল্টা আক্রমণ চালিয়েছে। সেখানে ১২ জনের নিহত হওয়ার কথা জানা গেছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com