কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: তিনদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তিনি। রাতে পেকুয়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সফরের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার (২১ মার্চ) পেকুয়া সদরের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন সালাহউদ্দিন আহমদ। নামাজ শেষে তিনি নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
রোববার (২৩ মার্চ) দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলন ও পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে বিকেলে তিনি কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com