ঢাকা      মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

IMG
28 March 2026, 11:23 AM

টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় টাঙ্গাইল-যমুনা সেতু পূর্ব রেল লাইনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: সুলতান মাহমুদ (২৮), দোলা (৪৫), নার্গিস (৩০), রিপা (২০) ও নীরব (১২)। তারা প্রত্যেকেই গাইবান্ধার সাদুল্লাপুরের বাসিন্দা। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহানি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে গাইবান্ধার পলাশবাড়ি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের জ্বালানি শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশের রেল লাইনে বসে ছিলেন।

পরে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি ট্রেনে কাটা পড়েন তারা। নিহতদের মধ্যে তিনজন নারী, একটি শিশু এবং একজন পুরুষ রয়েছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন