ঢাকা      মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

IMG
31 March 2026, 2:40 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্রিটিশ সেনা পাঠানোর সম্ভাবনা আছে কিনা, এ নিয়ে একজন সাংবাদিকের করা একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী তাঁর অবস্থান তুলে ধরে বলেন, যুদ্ধ চলাকালে যুক্তরাজ্য “প্রতিরক্ষামূলক ব্যবস্থা” নিচ্ছে, যাতে “ব্রিটিশ নাগরিকদের জীবন, যুক্তরাজ্যের স্বার্থ এবং আমাদের আঞ্চলিক মিত্রদের” সুরক্ষা নিশ্চিত করা যায়।

স্টারমার আরও জানান, যুক্তরাজ্য নিজেদের স্বার্থ রক্ষা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য চেষ্টা করবে। তবে তিনি জোর দিয়ে বলেন, “আমাদের কোনোভাবেই এই যুদ্ধে জড়ানো যাবে না।”

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন