স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এবারও বিশ্বকাপ খেলা হলো না ইতালির। পেনাল্টি শ্যুটআউটে ইতালিকে স্তব্ধ করে দিয়ে আসন্ন ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। তাদের এই জয়ের মাধ্যমে নিশ্চিত হলো যে, ২০১৪ সালের পর থেকে বিশ্বমঞ্চে অনুপস্থিতই থাকছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফের ফাইনালের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে বসনিয়া। প্রথমার্ধের শেষদিকে আলেসান্দ্রো বাস্তোনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের বড় একটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইতালিকে।
এ নিয়ে টানা তিনটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো আজ্জুরিরা। অন্যদিকে, চূড়ান্ত পর্বে 'বি' গ্রুপে জায়গা করে নিয়েছে বসনিয়া। আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া টুর্নামেন্টে তাদের সঙ্গী কানাডা, কাতার ও সুইজারল্যান্ড।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com