ঢাকা      শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শিরোনাম
  • লেবাননের সঙ্গে আলোচনায় বসবে ইসরায়েল
  • সংসদ অধিবেশন শুরু
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

IMG
04 April 2026, 2:06 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরান ও লেবাননের রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। এর মধ্যেই দক্ষিণ ইরানে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিধ্বস্ত যুদ্ধবিমানটির একজন ক্রু সদস্যকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাধারণত একটি এফ-১৫ই যুদ্ধবিমানে দু'জন ক্রু সদস্য থাকেন।

নিখোঁজ থাকা অন্য সদস্যের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। দুর্গম এলাকায় এই বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিবিএস নিউজ।

এদিকে, ইরানের দক্ষিণ কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের গভর্নর এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হলো বিধ্বস্ত মার্কিন বিমানের ক্রু সদস্যদের ‘জীবিত বন্দি করা’।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা'র রিপোর্ট অনুযায়ী, গভর্নর ঘোষণা করেছেন, "যারা শত্রু বাহিনীর সদস্যদের আটক বা খতম করতে সক্ষম হবে, তাদের গভর্নরের কার্যালয় থেকে বিশেষভাবে পুরস্কৃত ও সম্মানিত করা হবে।"

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরুর খবর জানিয়েছে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। গত ২৪ ঘণ্টায় পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন স্থানে ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এই হামলাগুলোর মূল লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন ঘাঁটিগুলো। একই সময় লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন অংশেও ইসরাইলি বাহিনী বিমান হামলা শুরু করেছে বলে নিশ্চিত করেছে আইডিএফ।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন