ঢাকা      বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
শিরোনাম

পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

IMG
08 April 2026, 11:58 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, গবেষণা ও জ্ঞান বিনিময়, সার্কুলার অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে। এছাড়া কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশগত সুশাসন প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

এসময় গ্রিন কুলিং, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সুন্দরবন রক্ষা, কার্বন ক্রেডিট, সামাজিক বনায়ন ও গ্রিন ডেভেলপমেন্ট ক্ষেত্রেও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেওয়া হয়।

পরিবেশ মন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। তিনি আরো বলেন, ভারতের সমৃদ্ধ অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের কার্বন মার্কেটের উন্নয়ন ও কার্যকর বাস্তবায়নে ফলপ্রসূ হতে পারে।

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রোজেন ফুয়েল অটোমোবাইলসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন