ঢাকা      শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

সবচেয়ে কঠিন দায়িত্বে জেডি ভান্স

IMG
10 April 2026, 11:45 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পদে বসার পর সবচেয়ে কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আগামীকাল শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভান্স থাকবেন আলোচনার কেন্দ্রে।

এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে, যখন উভয় পক্ষই দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।স্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে ভান্সকে কঠিন ভারসাম্য রক্ষা করতে হবে, যা একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তেহরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের সন্তুষ্ট করবে।

এছাড়াও ট্রাম্প ও ভান্সের সমর্থকদের মধ্যে যারা অন্য দেশে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় না, তাদের চাপও থাকবে। তবে সংঘাতের সব পক্ষ সন্তুষ্ট হবে অথবা দ্রুত কোনো উপায়ে হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি চালু করা এবং তেলের দাম কমানো যাবে- এমন কোনো সমাধান পাওয়া আদৌ সম্ভব কিনা, তা এখনও পরিষ্কার নয়।

ওয়াশিংটন ছাড়ার সময় ভান্স বলেছেন, আলোচনার জন্য মার্কিন দলকে “স্পষ্ট নির্দেশনা” দিয়েছেন ট্রাম্প। তবে সেই নির্দেশনার বিস্তারিত কিংবা আলোচনার ফলাফল কী হবে—তা এখনো অনিশ্চিত।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন