ঢাকা      সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
শিরোনাম

বস্ত্র প্রতিমন্ত্রীর সাথে প্রাণ-আরএফএল চেয়ারম্যানের সাক্ষাত

IMG
13 April 2026, 6:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের সাথে আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি ও উৎপাদন খাতকে বেগবান করতে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বস্ত্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন,‘ দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আগামীতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে বন্ধ থাকা মিল চালু করতে চাচ্ছে সরকার। তাই মন্ত্রণালয় আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশ থেকে বিনিয়োগ আনতে উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে। '

শরীফুল আলম আরও জানান, ‘এখন পর্যন্ত যারা মিল লিজ নিয়েছেন, সেখানে অনেক জমি পরে আছে, অব্যবহৃত জমিতে বেশি করে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের সাথে কর্মসংস্থান বাড়াতে হবে। এতে দেশে উৎপাদন খাত শক্তিশালী হবে যা অর্থনীতির জন্য সহায়ক হবে। ’

এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী পাট শিল্পের উন্নয়নে সরকারের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। বন্ধ মিল চালু করার টেন্ডার প্রক্রিয়ারও ইতিবাচক মত দেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ জুট মিলস করপোরেশনর অধীনে থাকা ২৫টি পাটকলের কার্যক্রম ২০২০ সালে বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০টি মিল লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়৷ এর মধ্যে ১৪টি মিল ইতোমধ্যে লিজ দেওয়া হয়েছে। তার মধ্যে চালু থাকা ৯টি মিলে দৈনিক প্রায় ১০০ মেট্রিক টন পণ্য উৎপাদন হচ্ছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন