ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির মিডিয়া বিভাগ এক টুইটে জানিয়েছে, দেশবাসীর মধ্যে সৃষ্ট এক অভূতপূর্ব ঐক্যের ফলে প্রতিপক্ষের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতার মিডিয়া তার আগের বাণী-বক্তব্য থেকে নেওয়া একটি নতুন টুইট প্রকাশ করেছে, যেখানে দেশবাসীর ঐক্যের আশ্চর্য প্রভাব সম্পর্কে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, দেশবাসীর মধ্যে গড়ে ওঠা এই অসাধারণ ঐক্যের কারণে প্রতিপক্ষের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এই নিয়ামতের জন্য বাস্তব কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে আমাদের সংহতি আরও শক্তিশালী ও দৃঢ় হবে এবং প্রতিপক্ষ আরও অপদস্থ ও দুর্বল হযবে।
এতে আরও বলা হয়েছে, বিরোধী পক্ষের গণমাধ্যম মানুষের মন-মানসিকতাকে প্রভাবিত করে জাতীয় ঐক্য ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আমাদের পক্ষ থেকে যেন এ বিষয়ে কোনো অবহেলা ও উদাসীনতা না থাকে। তাদের এই লক্ষ্য-উদ্দেশ্য যেন সফল না হয়।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com