এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বলিউড তারকা দীপিকা পাডুকোন দ্বিতীয়বার মা হতে চলেছেন। তিনি ও রণবীর সিং যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই সুখবরটি জানিয়েছেন। এর পরেই খবর আসতে শুরু করে যে, তিনি গর্ভাবস্থার মাঝেও ‘রাকা’ এবং ‘কিং’-এর কাজ চালিয়ে যাবেন। ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুযায়ী, একটি সূত্র জানিয়েছে যে দীপিকা পাডুকোন এবং রণবীর সিং যখন জানতে পারেন যে তিনি প্রেগন্যান্ট, তখন তাঁরা বেশ অবাকই হয়েছিলেন। তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলারটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘আমরা তাঁকে সম্মান করি। কারণ তিনি ব্যক্তিগতভাবে আমাদের ফোন করে তাঁর দ্বিতীয় সন্তানের প্রত্যাশার কথা জানিয়েছিলেন। তিনি নির্মাতাদের জানিয়েছেন যে, তিনি নিজের কাজের সময় ঠিকমতো মিলিয়ে নেওয়ার জন্য সবরকম চেষ্টা করবেন। সেজন্য তিনি তাঁর কাজের সময়সূচি সমন্বয় করতে সর্বাত্মক চেষ্টা করবেন। আসলে কাজের প্রতি নিষ্ঠাই তাঁর এতোটাই।’
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় গিয়ে খুব শিগগিরই কিং সিনেমার একটি গানের শ্যুট করবেন দীপিকা। বিদেশের এই শিডিউলে তাঁর সঙ্গে অভিষেক বচ্চন ও সুহানা খানের মতো তারকারাও থাকবেন। এমনকি কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুটও এখনও বাকি, যা ব্যবহার করা হবে ক্লাইম্যাক্সে।
এরপর ভারতে ফিরে মুম্বাইয়ের একটি স্টুডিয়োতে ‘রাকা’র শুটিংয়ের জন্য আল্লু অর্জুন এবং অ্যাটলির সঙ্গে যোগ দেবেন দীপিকা পাডুকোন, যা প্রায় ৫০-৬০ দিন ধরে চলবে। এমন গুজবও ছিল যে, অভিনেত্রীর গর্ভধারণের কথা জানার পর ‘রাকা’র নির্মাতারা তাঁর চরিত্র সংক্ষিপ্ত করে দিয়েছিলেন, কিন্তু এখনো এই তথ্যে কোনো অফিসিয়াল নিশ্চয়তা নেই।
দীপিকা পাডুকোন এবং রণবীর সিং একটি যৌথ পোস্টে তাঁদের দ্বিতীয় গর্ভধারণের খবর জানিয়েছিলেন। এই দম্পতি দুয়ার হাতে প্রেগন্যান্সি টেস্ট কিটের ছবি শেয়ার করেন।‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে দেখা হওয়ার পর ২০১২ সালের আগস্টে তাঁরা দু’জন প্রেম শুরু করেন। ২০১৮ সালের অক্টোবরে তাঁরা তাদের বিয়ের ঘোষণা দেন এবং পরের মাসেই ইতালির লেক কোমোতে ঐতিহ্যবাহী কোঙ্কনি হিন্দু ও শিখ আনন্দ কারাজ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি দীপিকা এবং রণবীর প্রথম গর্ভধারণের খবর দেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান দুয়ার। আর মেয়ের দেড় বছরের মাথাতেই দিলেন দ্বিতীয় সন্তান আসার খবর।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com