ঢাকা      শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও গভীর করার আশাবাদ

IMG
30 April 2026, 3:43 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার আশাবাদ ব্যক্ত করেছে। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করলে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। বিশেষ করে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর এ সময় গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন