ঢাকা      মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন নরেন্দ্র মোদি

IMG
04 May 2026, 10:32 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ের পরেই নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বক্তব্য রেখেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আজ থেকে বাংলার ভবিষ্যতের এমন একটি যাত্রা শুরু হচ্ছে যেখানে বিকাশ, অটুট বিশ্বাস এবং নতুন উদ্যম পায়ে পায়ে চলবে। আমি আজ সব বাংলাবাসীকে ভরসা দিচ্ছি, বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন‍্য বিজেপি দিন রাত এক করে দেবে।’

নরেন্দ্র মোদি গ্যারান্টির কথা মনে করিয়ে বলেন, ‘বাংলায় মহিলারা সুরক্ষা পাবেন। যুবকরা কাজ পাবেন। প্রথম ক‍্যাবিনেটেই আয়ুষ্মান ভারত যোজনাকে সবুজ সংকেত দেখানো হবে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরকেও মনে করছি। ২৫ বৈশাখ, ৯ মে খুব বেশি দূরে নয়। সেদিনই রবি ঠাকুরের মতাদর্শে চলার সূত্রপাত’, ইঙ্গিতপূর্ণ বক্তব্য নরেন্দ্র মোদির।

আজ সোমবার (০৪ মে) নরেন্দ্র মোদিকে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক ধুতি-পাঞ্জাবিতে দেখা যায়। তিনি বলেন, ‘এতোদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেলো। তিনি বাংলাকে ভারতের অংশ করার চেষ্টা করেন। জনতার সেবাই ধর্ম বিজেপির। আর এবার বাংলায় পরিবর্তন হয়েছে।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন