ঢাকা      বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

কাতারে জাকের পার্টির ঈদুল আযহার সমাপনী মিশন অনুষ্ঠিত

IMG
21 May 2026, 2:12 AM

আমিন ব্যাপারী, কাতার: জাকের পার্টির কাতার শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আযহার কেন্দ্রীয় সমাপনী মিশন অনুষ্ঠিত হয়েছে। কাতারের রাজধানী দোহায় অনুপম ট্রেডিং অফিসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। মিশন সদস্য আজিজুল ইসলামের পরিচালনায় মিশন প্রধান হিসেবে ভার্চুয়ালি তাসরিফ করেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী।

এতে মিশন সদস্য হিসেবে বক্তব্য রাখেন আশরাফুল আলম রহিম, আল আমিন খন্দকার, হাসান সাহাজি, আক্তার মিয়া, জুয়েল আহমেদ, ইমরান, ইফরান, হাসানসহ আরো অনেকে।

পবিত্র ঈদুল আযহার পবিত্রতা রক্ষায় আলোচনার পাশাপাশি এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন