ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর ফলপ্রসূ হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন।
তিনি বলেন, সফরকালে চীনা প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের গভীর, বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। নতুন যুগে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত সমন্বিত অংশীদারিত্বের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে দুই রাষ্ট্রপ্রধান গুরুত্বপূর্ণ মতৈক্যেও পৌঁছেছেন। তাঁরা সার্বিক কৌশলগত সমন্বিত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার এবং সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীর করা সম্পর্কিত একটি যৌথ বিবৃতিও স্বাক্ষর করেন। পাশাপাশি সফরকালে দু’দেশের মধ্যে অর্থ-বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা ক্ষেত্রের ২০টিরও বেশি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশ বিশ্বের বহুমরুকরণ ও নতুন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেন এবং অন্যান্য ক্ষেত্রের ২০টির বেশি সহযোগিতামূলক দলিল নিয়ে একমত হন।
মুখপাত্র আরও বলেন, দুই রাষ্ট্রপ্রধানের যৌথ নেতৃত্বে চীন ও রাশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পোঁছেছে। দু’পক্ষের উচিত শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও জয়-জয় সহযোগিতার প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করা। পুতিনের বেইজিং সফরের সময় দু’পক্ষ এই মর্মে একমত হয়েছে যে, উচ্চতর মানের রাজনৈতিক আস্থা দৃঢ় করা হবে এবং একে অপরকে দৃঢ় কৌশলগত সমর্থন দিয়ে যাবে; উচ্চতর গুণগত মানের কল্যাণকর দ্বিপক্ষীয় সহযোগিতায় নতুন চালিকাশক্তি যোগ করা হবে এবং নিজ নিজ উন্নয়ন ও সমৃদ্ধতি বাস্তবায়নে একসাথে কাজ করা হবে; উচ্চতর মানের জনগণ পর্যায়ের সমঝোতা গড়ে তোলা হবে এবং উচ্চতর মানের আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে বৈশ্বিক প্রশাসন ব্যবস্থা পূর্ণাঙ্গ করা হবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com